Search This Blog

আব্দুল ওয়াহাব এর কষ্টের সংক্ষিপ্ত জীবনী

 আব্দুল ওয়াহাব এর কষ্টের সংক্ষিপ্ত জীবনী

 

আমার নাম মো. আব্দুল ওয়াহাব। আমি ১৯৯৮ সালের ১লা ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার ছাতক থানার বদিরগাঁও (শ্রীপুর) গ্রামে জন্মগ্রহণ করি। আমার বাবার নাম মো. আব্দুল মালিক এবং মাতার নাম ছকিনা বেগম।

আমি ভাইবোনদের মধ্যে সবার ছোট। এখানে আমার জীবনের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো।

বিসমিল্লাহির রহমানির রাহিম।

প্রথমে জানাই সবাইকে সালাম, আদাব, সালামু আলাইকুম। আমার বয়স যখন ১৩ বছর তখন আমি ক্লাস সেভেনে পড়তাম, তখন ছিল ২০১০ সাল। ২০১০ সালের ৬ই এপ্রিল আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যান। আমার বাবা মারা যাবার পর থেকেই আমার জীবনে আসে দুঃখ-দুর্দশা। তখন থেকেই আমার দুঃখের জীবন শুরু হয়ে যায়। ঠিক সেই সময় থেকেই আমার জীবনের দুঃখের ইতিহাস শুরু হয়। তখন থেকেই আমার পেছনের জীবন ভুলে গিয়ে ভাবতে হয় বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে।

বাবা দুনিয়াতে থাকতে আমার চতুর্থ ভাই আব্দুর রব সাহেবকে বলেছিলাম একটা স্কুল ব্যাগ দেওয়ার জন্য। তিনি স্কুল ব্যাগ দিয়েছিলেন কিন্তু সেটা বাংলাদেশে আসার পরে আমার বড় বোন হালেমা বেগম বলেছিলেন এই ব্যাগটি নাকি আমার জন্য অনেক ছোট হয়ে যাবে। তখন তিনি বলেছিলেন ৫ মাসের শিশু ভাতিজা মারুফকে দেওয়ার জন্য। তখন এ ব্যাগটি আমাকে আর দেওয়া হয়নি। আমার বোন হালেমা বেগম এই ব্যাগটি মারুফের মাকে দিয়ে দেন যাতে করে মারুফ বড় হয়ে স্কুলে এই ব্যাগটি নিয়ে যেতে পারে।








Post a Comment

0 Comments